ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে বগুড়ার সোনাতলা উপজেলার নামাযখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হরিখালি বিজয় কিশোর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে।
মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আন্তর্জাতিক মানবাধিকার এডুকেশন ফাউন্ডেশনের উদ্যোগে আজ মঙ্গলবার (২২ জুলাই) সকালে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সোহাগ প্রধান, মহাসচিব আনিসুর রহমান আনিস, ফাউন্ডেশন পরিচালনা পর্ষদের সদস্য ফজলে রাব্বী, মেহেরুল ইসলাম, আশরাফুল হক বাপ্পী, প্রভাষক আব্দুল মতিন প্রমুখ।