শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:০১

কয়েক কোটি টাকার বাজেট ঘোষণা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২০২৫-২৬ অর্থবছরের জন্য গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৬১ কোটি ৮৮ লাখ ৩৬ হাজার ৩০৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এবারের বাজেটে নতুন কোনো কর আরোপ করা হয়নি।
রবিবার কালীগঞ্জ পৌরসভা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক জনাবা, তনিমা আফ্রাদ।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে পূর্বের জেরসহ আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮ কোটি ২৬ লাখ ৬৯ হাজার ৬৪৯ টাকা এবং রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৬ লাখ ৬০ হাজার টাকা।
ফলে রাজস্ব খাতে উদ্বৃত্ত থাকবে ২০ লাখ ৯ হাজার ৬৪৯ টাকা।
অন্যদিকে, উন্নয়ন খাতে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৩ কোটি ৬১ লাখ ৬৬ হাজার ৬৫৬ টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫৩ কোটি ৪২ লাখ টাকা। উন্নয়ন খাতে উদ্বৃত্ত থাকবে ১৯ লাখ ৬৬ হাজার ৬৫৬ টাকা। সবমিলিয়ে মোট বাজেট দাঁড়িয়েছে ৬১ কোটি ৮৮ লাখ ৩৬ হাজার ৩০৫ টাকা।
এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা শ্যামল কুমার দত্ত, সহকারী প্রকৌশলী মুন্নুর আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।