সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:২৩

বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অস্থায়ী দমকা হাওয়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার (২১ জুলাই) সন্ধ্যার মধ্যে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে উত্তর-পশ্চিম রাজস্থান ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। এতে করে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে তা রয়েছে মাঝারি অবস্থায়।
এই আবহাওয়া পরিস্থিতির প্রভাবে সোমবার সন্ধ্যা পর্যন্ত দেশের ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।