মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৫০

নবজাতকের লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি পুকুর থেকে অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার করেছেন পুলিশ, আর এ ঘটনা মোংলা পৌর শহরের ছাত্তার লেন এলাকার।
আজ রবিবার (২০ জুলাই) সকালে লাশটি উদ্ধার করা হয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. আনিসুর রহমান জানান, সকাল সাড়ে ৮ টার দিকে নবজাতকের লাশটি উদ্ধার করে থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশটি বাগেরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ধারনা করছেন, কোনো নারী অবৈধ গর্ভধারণ করায় ভুমিষ্ট হওয়ার পর নবজাতককে পানিতে ফেলে দিতে পারেন। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।