শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫৭

একজন নিহত, মোটরসাইকেলে ট্রাক্টরের ধাক্কায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ইটবাহী ট্রাক্টরের ধাক্কায় গাইবান্ধার সাদুল্যাপুরে এনামুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৮ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার নলডাঙ্গা মিয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এনামুল ইসলাম রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের জাদুরপাড়া গ্রামের বাবু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে এনামুল মোটরসাইকেল চালিয়ে নলডাঙ্গা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে মিয়ার বাজার এলাকায় ইটবোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, তাজ উদ্দীন খন্দকার দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।