মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৪৬

অটোরিকশা ছিনতাই।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নুরুল হক (৬০) নামে এক চালককে মাথায় আঘাত করে তার অটোরিকশা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা, আর এ ঘটনা ঢাকা রাজধানীর ধানমন্ডি থানাধীন মোহাম্মদপুর রোড এলাকায়।
ঘটনাটি ঘটে বুধবার দিবাগত রাতে (১৭ জুলাই) ঢাকা ধানমন্ডির মোহাম্মদপুর রোড এলাকায়। রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে দুষ্কৃতিকারীরা নুরুল হককে মাথায় আঘাত করে তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়েছে।
পরে আহত অবস্থায় নুরুল হককে উদ্ধার করেন তার পূর্ব পরিচিত আসিফ শেখ।
ভোর সাড়ে ৫টার দিকে তিনি তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। আহত নুরুল হক ঢাকার হাজারীবাগ এলাকায় বসবাস করেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলায়। তার পিতার নাম আব্দুল হাকিম।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত চালক মাথায় আঘাত পেয়েছেন ও জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে এবং পুলিশ ঘটনার তদন্ত করছে।