ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পথশিশু ধর্ষণের ঘটনার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছেন বনানী থানা পুলিশ, আর এ ঘটনা ঘটেছে ঢাকার বনানী থানা এলাকায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ডিএমপি।
ডিএমপি জানায়, ঢাকা মহাখালী থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ধর্ষণের শিকার মেয়েটির মা বাদী হয়ে বনানী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে ঢাকা মহাখালী টিভি গেইট এলাকা থেকে গ্রেপ্তার করেন।
প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেপ্তার হওয়া অভিযুক্ত আল আমিন মহাখালী বাস টার্মিনালে ভাসমান অবস্থায় থেকে বিভিন্ন পাবলিক পরিবহনের হেলপার হিসেবে কাজ করছিলো।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।