সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:০৯

হ্যাকার চক্রের চার সদস্য গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গাইবান্ধার গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের মাস্টারমাইন্ড পলাশ রানাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ সীমকার্ড, নগদ টাকা, দেশীয় অস্ত্র ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। যৌথ অভিযান পরিচালনা করেন গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর জনাব, ইনজামামুল আলমের নেতৃত্বাধীন বাহিনী ও গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, হ্যাকার চক্রের মাস্টারমাইন্ড পলাশ রানা, সুমন মিয়া, সাইদুল, আবু সাইদ লিটন।
অভিযান সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে, ৮৩৮টি বিভিন্ন মোবাইল কোম্পানির সীমকার্ড, ১৭টি মোবাইল ফোন, নগদ ৫৬ হাজার ১০০ টাকা, একটি সিসিটিভি ক্যামেরা, একটি পেন ক্যামেরা, একটি ড্রোন, একটি ল্যাপটপ, দুটি দেশীয় ছুরি।