মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:০১

ঝুলন্ত মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক বৃদ্ধের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ, আর এ ঘটনা নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের লাঙ্গলজোড়া গ্রামে। মৃত ব্যক্তির নাম সাহেদ মিয়া (৭০)। তিনি একই গ্রামের মৃত মোমরজ আলীর পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার এ মৃত্যুর ঘটনা ঘটেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দে ও এসআই মো. শাহিনুর আলম। তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং পারিবারিক সূত্রে জানা যায়, সাহেদ মিয়া ২০১৯ সাল থেকে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। তবে এটি নিছক আত্মহত্যা নাকি কোনো রহস্য লুকিয়ে রয়েছে তা তদন্ত সাপেক্ষ বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।