শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫৮

একজন নিহত সড়ক দুর্ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গাড়িচাপায় ঢাকা রাজধানীর গুলিস্তানে নূর হোসেন চত্বরে শাহাবুল (২৪) নামে এক ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভোর ৪টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে ট্রাকচালক শামীম হোসেন জানান, তাঁদের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়। তাঁরা চট্টগ্রাম থেকে ঢেউটিন বোঝাই করে ট্রাক নিয়ে রংপুরের উদ্দেশে যাচ্ছিলেন। ঢাকায় গুলিস্তানের নূর হোসেন চত্বরে গাড়ি নষ্ট হয়ে যায়। তখন একটি পিকআপ ভ্যান থামিয়ে সেটি দিয়ে ধাক্কা দিয়ে স্টার্ট করার চেষ্টা করছিলেন। তখন ওই দুই গাড়ির মাঝে চাপা পড়েন শাহাবুল। হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহটি রাখা হয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।