সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:২৭

ট্রাফিক আইন লঙ্ঘনে মামলা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ঢাকা রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ৮৭৩টি মামলা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
সোমবার (১৪ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জনাব, মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রবিবার (১৩ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযানে এসব মামলা করা হয়। এ ছাড়া ৩৩৪টি গাড়ি ডাম্পিং ও ১৭০টি গাড়ি রেকার করা হয়েছে এবং ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক আইন শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে।