শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৫৪

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পিক-আপের ধাক্কায় আশরাফুল আলম (৩২) নামের মোটরসাইকেল চালক এক যুবক নিহত হয়েছেন, আর এ ঘটনা ঘটেছে ঢাকা রাজধানীর বিমানবন্দরে। গতকাল শনিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল গাজীপুর সদর উপজেলার কালনী গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে। দেড় বছর বয়সী এক ছেলের জনক ছিলেন তিনি। কলসানটেন্ট প্ল্যানিং এন্ড ডিজাইনিং ফার্ম নামক প্রতিষ্ঠানের মালিক ছিলেন তিনি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।