ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এই প্রথম চাঁদপুরে প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত সাংবাদিকতায় আগ্রহী ও এই পেশায় যুক্ত ৬০ জনের অংশগ্রহণে ১৬ ক্লাসে মফস্বল সাংবাদিকতায় হাতে খড়ি প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। আজ শনিবার (১২ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে সমাপনী ক্লাসে দুটি নির্ধারিত বিষয় প্রশিক্ষণ দেন যমুনা টেলিভিশনের সাবেক সিনিয়র রিপোর্টার ও নিউজ প্রেজেন্টার শাহাদাত হোসেন এবং চ্যানেল ২৪ এর সিনিয়র সংবাদ উপস্থাপক মুহাম্মদ ইমতিয়াজ।
গত ২৫ এপ্রিল চাঁদপুর সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রশিক্ষণ কর্মশালায় জাতীয় গণমাধ্যমে বিভিন্ন পর্যায়ে কর্মরত প্রশিক্ষকগণ প্রশিক্ষণ প্রদান করেন।
কর্মশালায় সাংবাদিকতায় আগ্রহীদের প্রতিটি ক্লাসে হাতে কলমে প্রশিক্ষণের পাশাপাশি গ্রুপ ভিত্তিক বিভিন্ন কর্মসম্পাদন করানো হয়।