বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৪৫

পরিবেশ অধিদপ্তরের কয়েক কোটি টাকা জরিমানা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পরিবেশ অধিদপ্তর চলতি বছরের ২ জানুয়ারি থেকে ১০ জুলাই পর্যন্ত দেশজুড়ে পরিবেশদূষণ বিরোধী ব্যাপক অভিযান চালিয়েছেন। এই সময়ে ১ হাজার ১৯১টি মোবাইল কোর্ট পরিচালনা করে বায়ুদূষণ, শব্দদূষণ এবং নিষিদ্ধ পলিথিন ব্যবহারের বিরুদ্ধে মোট ২ হাজার ৮৪৬টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আদায় করা হয়েছে ২৫ কোটি ৬১ লাখ ৩৯ হাজার ৯০০ টাকা জরিমানা।
বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন উৎস যেমন, কালো ধোঁয়া নির্গতকারী যানবাহন, অবৈধ ইটভাটা, স্টিল মিল, পরিবেশ ঝুঁকিপূর্ণ শিল্পপ্রতিষ্ঠান, সীসা-ব্যাটারি রিসাইক্লিং কারখানা, জলাশয় ভরাট, খোলা জায়গায় নির্মাণসামগ্রী সংরক্ষণ এবং টায়ার পাইরোলাইসিস ও চারকোল কারখানার বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হয়।
এ সময় ৪৮৩টি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং আরও ২১৬টি ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। ১৩২টি ইটভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়েছে, পাশাপাশি ৯১টি শিল্পপ্রতিষ্ঠানের সেবা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানে ২ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং সীসা গলানোর সরঞ্জামসহ ৬টি কারখানার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।