ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তালের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে (গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ) খালের উভয় পাশে ৩ শতাধিক তালের চারা রোপণ করা হয়েছে। বুধবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জনাব, মো. জাহিদুল ইসলাম মিঞা সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের ধনু হাজী খালের উভয় পাড়ে তালের চারা রোপণ কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, এটা অনেক চ্যালেঞ্জিং কাজ। আমি বললাম আর হয়ে গেলো বিষয়টা এরকম না।
আমাদের কতগুলো অফিসার দুই মাস যাবৎ দিনরাত পরিশ্রম করে শেষ পর্যায়ে এসেছি। জেলার প্রত্যেকটা উপজেলার নির্বাহী কর্মকর্তারা বিভিন্ন ডিপার্টমেন্টের লোকজন কাজ করছেন। অনেকে গাছ দিয়ে সহযোগিতা করেছেন।
চারা রোপণকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব, মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) জনাব, দেবযানী কর, সাদিয়া আক্তার, আসাদুজ্জামান ও মো. হাবিবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা।