ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১০ হাজার পিস ইয়াবাসহ ঢাকা রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার জেলার রামু থানার মৃত কবির আহমদের ছেলে মফিজ আলম (৩৪) এবং সদর থানার মৃত মোক্তার আহমদের ছেলে আজিজুর রহমান (৩২)।
ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক মো. মেহেদী হাসান ও পরিদর্শক জাকির হোসেন।
মঙ্গলবার (৮ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তর কার্যালয়ের উপপরিচালক শামীম আহম্মেদ।