ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চার দিনের টানা ভারী বর্ষণে চট্টগ্রামের মিরসরাইয়ে আবারো নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অনেক এলাকায় পানিবন্দি হয়ে পড়েছে মানুষ। জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। এতে কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবী মানুষরা।
বুধবার (৯ জুলাই) টানা বৃষ্টিতে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ফেনাপুনি, দুয়ারু, পৌরসভার কয়েকটি ওয়ার্ড, মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী গ্রামের পাঁচ শতাধিক বাড়ি-ঘর প্লাবিত হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, গত রোববার থেকে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার নিম্নাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় পানি ঢুকে প্লাবিত হয়েছে। খৈয়াছরা খাল সংস্কার বন্ধ থাকার কারণে পানিবন্দি হয়েছে ওই এলাকার শতাধিক পরিবার।