ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আর এ ঘটনা ঘটেছে গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে। এতে ১৬টি দোকান ও এর মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আজ সোমবার (৭ জুলাই) ভোরে এ অগ্নিকাণ্ড ঘটে।
কোনাবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, সোমবার ভোরে কোনাবাড়ী এলাকায় কাঁচাবাজারে আগুন লাগে। মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোনাবাড়ী ও আশপাশের ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। তাদের সম্মিলিত প্রচেষ্টায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।