সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:১৩

অফিস স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস দারিয়াপুর বন্দরের বাহিরে স্থানান্তর করার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ করেছে পল্লী বিদ্যুৎ গ্রাহক সংগ্রাম পরিষদ দারিয়াপুর শাখা।
শনিবার (৫ জুলাই) বিকেলে দারিয়াপুর চারমাথায় সংগ্রাম পরিষদের সদস্য সচিব ময়নুল কবীর মন্ডলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাংস্কৃতিক জোট, দারিয়াপুর এর সভাপতি শহিদুল ইসলাম, কমিউনিস্ট পার্টির গাইবান্ধা জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, পল্লী বিদ্যুৎ সমিতি’র সাবেক পরিচালক ডা. শাহজাহান, জাহাঙ্গীর আলম মন্ডল, কৃষক নেতা ছাদেকুল ইসলাম মাস্টার, বাসদের জেলা
সদস্য সচিব সুকুমার চন্দ্র মোদক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের জেলা আহবায়ক মৃণাল কান্তি বর্মণ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রশিদ সরকার, সাম্যবাদী আন্দোলনের জেলা পাঠচক্র ফোরাম সদস্য জাহিদুল হক, ক্ষেতমজুর সমিতির জেলা সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, বাসদ মার্কসবাদী সংগঠক রাহেলা সিদ্দিকা প্রমুখ।