রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:১৩

স্বর্ণের দোকানে চুরি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : লোকনাথ জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে স্বর্ণ ও নগদ টাকা চুরি হয়েছে, আর এ ঘটনা গাইবান্ধার সাঘাটার বোনারপাড়ায়। চুরি হওয়া সিন্দুক বগুড়ার দুপচাঁচিয়া এলাকা থেকে উদ্ধার করেছেন পুলিশ।
আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কাইয়ুম। এর আগে, শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময়ে ওই দোকানে চুরির এ ঘটনা ঘটে।
লোকনাথ জুয়েলার্সের স্বত্বাধিকারী শ্রী রঞ্জন প্রসাদ জানান, দীর্ঘদিন থেকে এখানে স্বর্ণের ব্যবসা করে আসছি। প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যাই। পরে সকালে তার স্ত্রী বাসার ময়লা ফেলতে এসে দেখেন দোকানের তালা ভাঙা। পরে এসে দেখি ড্রয়ারে থাকা নগদ টাকা ও বিভিন্ন গ্রাহকের তৈরি করা স্বর্ণালংকার চুরি হয়ে গেছে।
বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কাইয়ুম বলেন, রাতের কোনো এক সময়ে এই জুয়েলারি দোকানে চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে বলা যাবে, প্রকৃত ঘটনা ও ক্ষয়-ক্ষতির পরিমাণ কত এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।