শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৫১

দুর্ঘটনায় দুই আরোহী নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী দুই যুবক নিহত হয়েছেন, আর এ ঘটনা ঘটেছে মুন্সীগঞ্জের গজারিয়ায়। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়ি বাউশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেননি হাইওয়ে পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলটি কুমিল্লা অভিমুখী ছিল। এ সময় একটি যাত্রীবাহী বাস পেছন থেকে মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেলটির চালক ও আরোহীর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, এখন পর্যন্ত নিহত দুই যুবকের পরিচয় পাওয়া যায়নি। দুই মরদেহ পুলিশ ফাঁড়িতে আছে।
তবে ঘাতক বাসচালক ও চালকের সহযোগী বাসটি রেখে পালিয়ে গেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।