মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:১৫

কয়েক হাজার পিস ইয়াবা উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পরিত্যক্ত অবস্থায় কক্সবাজারের রামুতে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছেন ৩০ ব্যাটালিয়ন বিজিবি।
বিষয়টি নিশ্চিত করে রামু ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জনাব, কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানিয়েছেন, ৩ জুলাই রাত ১২টার দিকে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্ট কর্তৃক অভিযান পরিচালনা করে চেকপোস্ট হতে আনুমানিক ১ কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে গোয়ালিয়া নামক স্থানে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা আটক করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।