মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:১৭

কয়েকজন যুবক আটক ক্রিস্টাল মেথ-ইয়াবাসহ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা টিমের অভিযানে পটুয়াখালীর মহিপুরে ভয়ংকর ক্রিস্টাল মেথ ও ইয়াবাসহ ৪ মাদক কারবারীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৭৩ পিস ইয়াবা এবং ৮ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করা হয়।
গতকাল বৃহস্পতিবার দিনভর অভিযানের মাধ্যমে পটুয়াখালী মহিপুর থানার বিভিন্ন এলাকা থেকে এই ৪ মাদক কারবারীকে আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পটুয়াখালীর একটি গোয়েন্দা টিম। একই দিন রাত ৯টায় কুয়াকাটা প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের এ তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পটুয়াখালী জেলার উপ-পরিচালক জনাব, মো. হামিমুর রশিদ।
আটককৃতরা হলেন, যথাক্রমে গঙ্গামতি এলাকার মো. রাসেল মল্লিক(৩২), মম্বিপাড়া এলাকার মো. আব্দুর রহমান (৩০) এবং মোহাম্মদ রাকিব (২৯) ও মেহেদী হাসান (২৫)।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মহিপুর থানায় মামলা করা হবে বলে জানান এই কর্মকর্তা।