মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:১৫

বেশ কয়েক লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে সিলেট সীমান্তে ফের ভারতীয় চোরাই পণ্য ও গবাদিপশু জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সর্বশেষ অভিযানে প্রায় ৮০ লাখ টাকার পণ্য জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাহিনীটি।
বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন প্রতাপপুর, সংগ্রাম, শ্রীপুর, বিছনাকান্দি ও সোনালীচেলা বিওপি’র টহল দলগুলো মঙ্গলবার দিবাগত রাত ও বুধবার এসব অভিযান পরিচালনা করেন।
অভিযানে মোট ৮০ লাখ ৮৫ হাজার ৫৭০ টাকার ভারতীয় শাড়ি, প্রসাধনী সামগ্রী (ক্রিম), চকলেট, গরু, বাটার, মেহেদি, টমেটো ও চিনি জব্দ করা হয়।