ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১৯ হাজার পিস ইয়াবাসহ খুলনার মহাসড়কের পাশ থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন খুলনা মহানগর পুলিশ (কেএমপি)। গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর নাম ওমর ফারুক (২৪)। মঙ্গলবার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরোপয়েন্ট মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হরিনটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, শেখ খায়রুল বাশার বলেন, গ্রেপ্তার আসামি সঙ্ঘবদ্ধ মাদক কারবারী চক্রের সদস্য। প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করে মাদকের উৎস, পরিবহনে সহায়তাকারী, অর্থদাতাদের তথ্য সংগ্রহের কাজ চলছে। এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা করছেন পুলিশ।