সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:১১

এক কিশোরের আত্মহত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে গোলাম রাব্বি (১৫) নামে এক কিশোর, আর এ ঘটনা ঘটেছে প্রেমিকার বিয়ের খবর শুনে। সোমবার (৩০ জুন) পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
মৃত রাব্বি ওই গ্রামের দিনমজুর রবিউল শেখের ছেলে।
চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার দাস বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।