ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : উন্মুক্ত লটারির মাধ্যমে কোনো ধরনের তদবির বা ঘুষ-বাণিজ্য ছাড়াই ফরিদপুরের নগরকান্দায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। আজ সোমবার (৩০ জুন) সকাল ১০টায় ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ সভাকক্ষে উন্মুক্ত লটারি হয়। ডিলারশিপ প্রত্যাশীদের উপস্থিতিতে লটারির মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, মো. দবির উদ্দিন।
জানা গেছে, এবার উপজেলার ৯টি ইউনিয়নের ২০টি বিক্রয়কেন্দ্রের জন্য ডিলারশিপ পেতে মোট ৭৫ জন আবেদন করেছিলেন।
তবে আবেদনকারীদের পক্ষে বিভিন্ন দলের নেতাদের তদবিরের কারণে লটারির মাধ্যমে ডিলার নিয়োগের সিদ্ধান্ত নেন ইউএনও। পরে তার সিদ্ধান্ত অনুযায়ী উন্মুক্ত লটারির মাধ্যমে মোট ২০ জন ডিলার চূড়ান্ত করা হয়েছে। ইউএনওর এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকে।