সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:০১

গরু চুরি এবং চোর ধরা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গরু চুরির পর ফরিদপুরের বোয়ালমারীতে চোরকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে।
আটক চোরের নাম হারুন মোল্যা (৫০)। উপজেলার সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের হাবিবুর মোল্যার ছেলে সে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে চোরকে আটক করে থানায় আনা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।