মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৪০

এক শিশুর পানিতে ডুবে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আদিবা নামের ১৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) রাত ৮টার দিকে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী গ্রামে এ ঘটনা ঘটে।
আদিবা একই গ্রামের মুমিত মুনসীর মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আদিবা ঘরের ভেতর খেলছিল।
পরে পরিবারের লোকজন তাকে ঘরে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে খুঁজতে গিয়ে আদিবাকে পানিতে ভাসতে দেখা যায়।
সেখান থেকে দ্রুত উদ্ধার করে তাকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফাহমিদা জাহান জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। আমরা শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছি।