সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:০১

ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোসা. জান্নাত (২০) নামে এক নারীর ঢাকা রাজধানীর দক্ষিন খান থানাধীন ভাই ভাই মার্কেটস্থ নুরানী ট্রেনিং সেন্টারেশিক্ষকতার ট্রেনিং নিতে আসা ওই ভবনের পঞ্চম তলার ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সেন্টারের শিক্ষক।
গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কিশোরগঞ্জ জেলার কুরিয়ারচর উপজেলার পশ্চিম নামা পাড়া গ্রামের লোকমান হোসেনের মেয়ে মোসা. জান্নাত।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি দক্ষিণ খান থানাকে অবগত করা হয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।