ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যৌথ বাহিনীর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সীমান্তবর্তী গ্রামে সাড়ে তিন হাজার ইয়াবা, ভারতীয় পণ্যসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। এসময় দুই নারীসহ মাদক ব্যবসায়ী ও চোরচালানকারী চক্রের ৫ জনকে আটক করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার মোগড়া ইউনিয়নের সীমান্তবর্তী সেনারবাদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব, ফয়সল উদ্দিন- তিনি বিজিবি, পুলিশ ও মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে এই অভিযান চালান। আটককৃতরা হল, উপজেলার মোগড়া ইউনিয়নের সীমান্তবর্তী সেনারবাদী এলাকার মো. জনি মিয়া (২২), মো. মুর্শেদ মিয়া (৩২), তার ছোট ভাই মো. ইদন মিয়া (২৫) ও বোন মোছা. আইমন আক্তার (২৫) এবং স্বপ্না বেগম (২৮)।