ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকের চাপায় ময়মনসিংহের ভালুকায় আসমা আক্তার (৩১) নামে এক নারী গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসমা আক্তার ত্রিশাল উপজেলার বিলবোকা কাঠাল গ্রামের নুরুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার সিডস্টোর রেঞ্জ অফিসের সামনে ওই নারী রাস্তা পার হচ্ছিলেন। এসময় বালিভর্তি একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, জাহাঙ্গীর আলম এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।