সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:০০

বিশেষ অভিযানে পুলিশের গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা দেশে ঢাকা রাজধানীসহ পুলিশের চলমান বিশেষ অভিযানে মোট ১ হাজার ৮৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১৯১ জন ও অন্যান্য অপরাধে জড়িত ৬৪২ জন রয়েছে।
বুধবার পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) জনাব, ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে ১ হাজার ৮৩৩ জন আসামিকে গ্রেফতার করেছেন।