মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৫২

ডাকাত বাহিনীর সহযোগী অস্ত্র, গোলাবারুদসহ আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনে ডাকাত করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করেছেন কোস্ট গার্ড। সোমবার (২৩ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার জনাব হারুন-অর-রশীদ।
আটক ব্যক্তির নাম মো. সোহেল হোসেন মিঠু (৩৭)। তিনি খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা।
এই অভিযানের মাধ্যমে উপকূলীয় এলাকার জেলে ও মাছ শিকারিরা এখন নির্বিঘ্নে ও নিরাপদে তাদের জীবিকা নির্বাহ করতে পারছেন।