ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দাঁড়িয়ে থাকা ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় সুজন খান (৪৮) নামে একজন নিহত হয়েছেন, আর এ ঘটনা টাঙ্গাইলের মির্জাপুরে। শনিবার রাত ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের মির্জাপুর বাইপাসের বাওয়ার কুমারজানী মা সিএনজি পাম্প সংলগ্নে এ ঘটনা ঘটে।
নিহত সুজন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার জিরাইল গ্রামের ইউনুছ খানের ছেলে। তিনি কাভার্ডভ্যান চালক ছিলেন।
এ বিষয়ে মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।