সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ১:৫৫

অভিযানে গ্রেফতার ও গুলি, মদ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়েছেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নে সেনাবাহিনী ও দৌলতপুর থানা পুলিশ। যৌথ অভিযানে মাহমুদুল হাসান পাতা (৪০) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৯ রাউন্ড তাজা গুলিসহ চারটি মদের বোতল উদ্ধার করা হয়।
শুক্রবার (২০ জুন) ইউনিয়নের নতুন আমদহ গ্রামে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতার মাহমুদুল হাসান পাতা নতুন আমদহ গ্রামের এমদাদুল হক দাউদের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, নাজমুল হুদা বলেন, আসামিকে গ্রেফতারের পর দৌলতপুর থানায় মামলা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় এ ধরণের অভিযান চলমান থাকবে।