মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:২০

ট্রেনে কাটা পড়ে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তিন বন্ধু রেললাইনে বসে গল্প করার সময় চট্টগ্রামের মীরসরাইয়ে জোরারগঞ্জে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৮টার দিকে জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মধ্যম সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আরাফাত হোসেন (১৮), আনিসুর রহমান (১৮), রিয়াজ উদ্দিন (১৮)। তারা সবাই উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় গ্রামের বাসিন্দা। নিহতরা বিএসআরএম স্টিল মিল কারখানায় কর্মরত ছিলেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, নিহত তিন যুবক রেল লাইনের উপর বসে মোবাইল দেখার পাশাপাশি আড্ডায় মেতেছিলো। ট্রেন আসার বিষয়টি তারা টের পায়নি। তবে কোন ট্রেনের তারা কাটা পড়েছে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, এস এম শহীদুল ইসলাম বলেন, তারা রেললাইনের ওপর আড্ডা দিচ্ছিলেন বলে স্থানীয়ভাবে জানা গেছে এবং ট্রেন আসার বিষয়টি তারা খেয়াল করেননি।