বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:০১

ধর্ষণের ঘটনায় হেলপার গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চলন্ত বাসে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কলেজছাত্রী ধর্ষণের অভিযোগে বাসচালকের সহকারী লিটন মিয়াকে (২৬) গ্রেপ্তার করেছেন র‍্যাব। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার লিটন মিয়া সিলেটের বিশ্বনাথ উপজেলার রশিদপুর গ্রামের বাসিন্দা। তিনি ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া বাসচালক সাব্বির মিয়ার (২৫) সহকারী।
র‌্যাব শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯-এর সিলেট সদর কোম্পানি ও শায়েস্তাগঞ্জ ক্যাম্প যৌথ অভিযান চালিয়ে লিটনকে গ্রেপ্তার করেন এবং তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।