বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৫৭

ভারতীয় সিল্ক শাড়ি ও লেহেঙ্গা জব্দ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১২০ পিস ভারতীয় সিল্কের শাড়ি ও ১০ পিস লেহেঙ্গা জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আর এ জব্দের ঘটনা সুনামগঞ্জে সদর উপজেলার নারায়নতলা সীমান্তের শ্মশানঘাট এলাকা থেকে। মঙ্গলবার সদর উপজেলার নারায়নতলা থেকে ভারতীয় এসব শাড়ি ও লেহেঙ্গা জব্দ করেন বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের সদস্যরা।
বিজিবি জানিয়েছেন, মঙ্গলবার সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের নারায়নতলা সীমান্ত থেকে ১২০ পিস সিল্কের শাড়ি ও ১০ পিস লেহেঙ্গা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় এসব পণ্যের মূল্য ৮ লাখ ৫০ হাজার টাকা। ভারতীয় এসব অবৈধ পণ্য জব্দ করলেও কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জনাব, এ কে এম জাকারিয়া কাদির ঘটনার সত্যতা সম্পর্কে জানিয়েছেন।