বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৫৭

লুটের ঘটনায় দুইজন আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জমি থেকে ভুট্টা লুটের ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে, আর এ ঘটনা নাটোরের নলডাঙ্গা উপজেলার মহিষমারী এলাকায়।
সোমবার (১৬ জুন) এক অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে প্রায় ৬০ মণ ভুট্টা উদ্ধার করা হয় এবং পাশাপাশি দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, পশ্চিম মাধনগর এলাকার মনির সরদার ও তার শ্যালক সেন্টু মন্ডল।
নলডাঙ্গা থানার ওসি জনাব, রফিকুল ইসলাম জানান, পূর্ব মাধনগরের বাসিন্দা আহসান হাবিবের প্রায় পৌনে দুই বিঘা জমি থেকে মনির সরদার, তার ছেলে ইকবাল সরদার ও শ্যালক সেন্টু মন্ডলসহ ১৫-১৬ জন সহযোগী দেশীয় অস্ত্র নিয়ে ভুট্টা লুট করেন।
তিনি আরও জানানা, ঘটনার পর সেনাবাহিনী অভিযান চালিয়ে মনির ও সেন্টুকে আটক করেন এবং উদ্ধারকৃত ভুট্টা মালিককে বুঝিয়ে দেয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।