বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:০০

দুই মাদক কারবারি গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদকবিরোধী অভিযানে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ১১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছেন। গতকাল সোমবার (১৬ জুন) রাতে সুনামগঞ্জ সদর উপজেলার রাধানগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জামালগঞ্জ উপজেলার নতুনপাড়া এলাকার শাহানুর মিয়া (২৫) এবং বিশ্বম্ভরপুর উপজেলার বসন্তপুর এলাকার সাইফুল আলম (২৬)। তাদের কাছ থেকে ১১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন (ডিবি) পুলিশ এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।