ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অস্ত্রসহ সুন্দরবনের দুই জলদস্যুকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা, আর এ ঘটনা সাতক্ষীরার শ্যামনগরে। সুন্দরবন সংলগ্ন যতীন্দ্রনগর ও মীরগাং একালা থেকে সোমবার রাত সাড়ে ৯টায় একজনকে ও রাত ১১টায় অপরজনকে আটক করেন পুলিশ। দুই জলদস্যুর দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের ব্যবহৃত নৌকা তল্লাশি করে একটি একনলা বন্দুক ও একটি দা উদ্ধার করেন পুলিশ।
আটককৃত জলদস্যুরা হলেন, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা গ্রামের নওশা গাজীর ছেলে নজির গাজী (৬৫) ও কয়রা থানার গোবরা গ্রামের শফিকুল ইসলামের ছেলে দিদারুল ইসলাম (৪০)।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ জনাব, হুমায়ুন কবির মোল্লা বলেন, নজির ও দিারুলকে আটকের পর থানায় নেয়া হয়েছে। এবং নজিরের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের ব্যবহারিত নৌকা থেকে একটি বন্দুক ও একটি দা উদ্ধার করা হয়েছে। তারা মাছ শিকারীর ছদ্মবেশে সুন্দরবনে প্রবেশ করতেন বলে প্রাথমিক তথ্য মিলেছে। জিজ্ঞাসাবা শেষে বাহিনীর নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য জানাযাবে।