ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ফেরার পথে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি প্যাকেজিং কোম্পানির দুই কর্মচারীর কাছ থেকে প্রকাশ্য দিবালোকে ১০ লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (১৫ জুন) নাসিক সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের হিরাঝিল এলাকার নতুন রাস্তার পাশে ডিএনডি পানির পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই প্যাকেজিং কোম্পানির জেনারেল ম্যানেজার মো. ইলিয়াস হোসেন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. শাহিনুর আলম বলেন, আমরা ছিনতাইয়ের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।