বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:০৫

ধর্ষণের শিকার এক কিশোরী।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি এটিএম বুথে ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী, আর এ ঘটনা গাজীপুরের শ্রীপুরে। বুথটির দায়িত্বে থাকা এক নিরাপত্তাকর্মী ওই কিশোরীকে ধর্ষণ করে।
রবিবার (১৫ জুন) উপজেলার এমসিবাজার এলাকার একটি এটিএম বুথের কক্ষে এ ঘটনা ঘটে।
ধর্ষণের শিকার কিশোরীর (১৪) বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলায়।
সে তার মা-বাবার সঙ্গে শ্রীপুর উপজেলায় ভাড়া বাসায় থাকে।
ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মো. লিটন মিয়া (৪০) ওই এটিএম বুথটির নিরাপত্তকর্মী হিসেবে কর্মরত ছিল। লিটন পাশে মুলাইদ এলাকায় একটি বাড়ির কক্ষে ভাড়া থাকেন। ঘটনার পর থেকে লিটন পলাতক।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মুহম্মদ আবদুল বারিক বলেন, এ ঘটনায় মেয়েটির বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। ঘটনার পর থেকে ধর্ষণে অভিযুক্ত লিটন পলাতক। তাকে ধরার চেষ্টা চলছে।