সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:২৯

বৃষ্টির আভাস।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে গত দুইদিনের বৃষ্টিতে বয়ে যাওয়া তাপপ্রবাহ বিদায় নিয়েছে। এতে সর্বোচ্চ তাপমাত্রার পারদও কিছুটা কমে ৩৬ ডিগ্রির ঘরে বিরাজ করছে। এই অবস্থায় টানা পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ কোথাও কোথাও অতি ভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই সঙ্গে মৌসুমি বায়ু দেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় ও অন্যত্র তা মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এই অবস্থায় সোমবার (১৬ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। আর এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।