বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:০৭

ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আজিজার রহমান (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছেন পুলিশ, আর এ ঘটনা ঘটেছে দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট গ্রামে।
স্থানীয়দের বরাতে জানা যায়, শুক্রবার (১৩ জুন) শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় প্রতিবেশী আজিজার রহমান আম খাওয়ানোর প্রলোভনে তাকে ঘরে ডেকে নেয়। শিশুটি চিৎকার করলে অভিযুক্ত ব্যক্তি ভয় দেখিয়ে তাকে ছেড়ে দেয়।
শিশুটি ঘটনাটি তার মাকে জানালে গ্রামবাসীরা তাকে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। রাতে পুলিশ এসে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
হাকিমপুর থানার ওসি জনাব, মোহাম্মদ নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।