বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৩৭

ফুটপাত থেকে মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অজ্ঞাতনামা এক নারীর (৪৫) মরদেহ উদ্ধার করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নার্সিং কলেজের সামনের ফুটপাত থেকে।
আজ শনিবার (১৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি এবং বিস্তারিত জানার চেষ্টা চলছে।
মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।