বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৩৮

ফিরছেন ছুটি শেষে মানুষ, ঢাকার শহরে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : উদযাপন শেষে (ঈদুল আজহা) ঢাকা রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। নৌ, সড়ক ও রেলপথে গত দু’দিন ধরেই যাত্রীদের চাপ দেখা গেছে। আগামীকাল রবিবার থেকে অফিস-আদালত খুলে যাবে। ছুটির শেষদিন আজ শনিবার বেশিরভাগ মানুষ ঢাকায় প্রবেশ করছেন।
কেউ এসেছেন সপরিবার, কেউ একা। তবে গত দুই দিনের তুলনায় আজ যাত্রীর ভিড় ছিল বেশি।
বাংলাদেশ বাস মালিক সমিতির সদস্য তোফায়েল হোসেন বলেন, প্রতি ঈদের আগে-পরে বাসে মানুষের চাপ বাড়ে। এবার ছুটি লম্বা হওয়ায় অনেকেই দেরিতে ফিরছেন। অতিরিক্ত বাস দেওয়া হয়েছে। কিন্তু যাত্রীসংখ্যা এত বেশি, সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে।
এদিকে সকালে দেশের দক্ষিণাঞ্চল থেকে যাত্রী বোঝাই করে সদরঘাটে ভিড়তে থাকে লঞ্চগুলো। ভাড়া নিয়ে কোনো অভিযোগ না থাকলেও অতিরিক্ত যাত্রীর চাপে কিছুটা দুর্ভোগ পোহাতে হয় তাদের।