বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৩৭

গরুসহ চোর গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চুরি করা গরুসহ দিনাজপুরের ঘোড়াঘাটে দুই চোরকে স্থানীয়দের হাতে তুলে দিয়েছেন গরু বহনকারী এক ট্রাক চালক। গতকাল বুধবার (১১জুন) পৌরশহরের চাম্পাতলী এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা চুরি করা গরুসহ ওই দুই চোরকে থানা পুলিশের হাতে তুলে দেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় গরুর মালিক মিন্টু পাহাড়ি বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, পৌরশহরের সাহেবগঞ্জ চাম্পাতলী এলাকার আজিজ মন্ডলের ছেলে মাহাফুজ মন্ডল কালু (২৫) এবং পার্শ্ববর্তী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহার ডাঙ্গাপাড়া এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে আব্দুল করীম (৩০)।
ঘোড়াঘাট থানার ওসি জনাব, নাজমুল হক জানান, গরু চুরির বিষয়ে লিখিত অভিযোগটি মামলা রুজু করে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুইজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
তিনি আরো জানান, গ্রেপ্তার আসামিদের আজ বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে এবং উদ্ধার হওয়া গরুটির বিষয়ে আদালতের আদেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।