বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৩৭

কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যেই জড়িত থাকবে মামলা বাণিজ্যর সঙ্গে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেঃ কর্নেল (অবঃ) জনাব, জাহাঙ্গীর আলম।
মঙ্গলবার গাজীপুরের গাছা থানা পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশের সকল থানার মামলাগুলো অনলাইন ভিত্তিক করা হচ্ছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, মামলা বাণিজ্য সঙ্গে পুলিশ অথবা যে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। ইতিমধ্যে অনেককে শাস্তির আওতায় আনাও হয়েছে।
এছাড়া মামলার সংখ্যা এবং আসামির সংখ্যা বেশী হাওয়ায় তা তদন্ত করতে সময় লাগছে বলে জানান তিনি।
এ সময় পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর জনাব, নাজমুল করিম খান,অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব, নুর মোহাম্মদ নাসির উদ্দিন, গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মোহাম্মদ রাশেদসহ গাজীপুর মেট্রোপলিটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।